Wednesday, April 1, 2026
No Result
View All Result
দৈনিক কালান্তর
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিজ্ঞান
  • খেলা

    Trending Tags

  • বিনোদন

    These Edible Pick-Up Sticks Let You Play With Your Food

    How The Premier League Became A Dream Destination For Young Brazilians

    The Chainsmokers Actually Make a Great Nickelback Cover Band

    Watch Justin Timberlake’s ‘Cry Me a River’ Come to Life in Mesmerizing Dance

    Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিজ্ঞান
  • খেলা

    Trending Tags

  • বিনোদন

    These Edible Pick-Up Sticks Let You Play With Your Food

    How The Premier League Became A Dream Destination For Young Brazilians

    The Chainsmokers Actually Make a Great Nickelback Cover Band

    Watch Justin Timberlake’s ‘Cry Me a River’ Come to Life in Mesmerizing Dance

    Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

No Result
View All Result
দৈনিক কালান্তর
No Result
View All Result
Home জাতীয়

ডাকসু প্রতিনিধিদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

by দৈনিক কালান্তর
April 1, 2026
in জাতীয়, বাণিজ্য, বিশ্ব, রাজনীতি
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার উপাচার্যের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ডাকসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের নানা সমস্যা তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মতবিনিময় সভায় সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) মুহিউদ্দীন খানসহ ডাকসুর নেতারা উপস্থিত ছিলেন।

উপাচার্য ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখাসহ সব ক্ষেত্রে ডাকসুর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

উপাচার্য বলেন, ‘শিক্ষক হিসেবে আমি সর্বদা শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের পক্ষে সোচ্চার ছিলাম। উপাচার্যের দায়িত্ব গ্রহণের পরও আমার অবস্থান শিক্ষার্থীদের পক্ষেই রয়েছে।’ উপাচার্যের দায়িত্বকে একটি আমানত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে এই দায়িত্ব পালনে আমি সকলের সহযোগিতা চাই।’

এ সময় উপাচার্য ডাকসু নেতাদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার বিষয়গুলো লিখিতভাবে উপস্থাপনের পরামর্শ দেন। শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ আলোচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পর্ষদে উপস্থাপন করা হবে বলেও তিনি জানান।

দায়িত্ব গ্রহণের পর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নানা উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করায় ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে ডাকসু সর্বদা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকবে।

এর আগে গত ৩১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে ডাকসুর প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন।

দৈনিক কালান্তর

দৈনিক কালান্তর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

Trump-May Special Relationship Gets Special Treatment In The Streets of London

2 months ago

Extreme Heat Waves Will Change How We Live. We’re Not Ready

2 months ago

Popular News

    Connect with us

    Newsletter

    Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
    SUBSCRIBE

    Category

    • খেলা
    • জাতীয়
    • বাণিজ্য
    • বিজ্ঞান
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য

    Site Links

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

    About Us

    We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

    • About
    • Advertise
    • Careers

    © 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    No Result
    View All Result
    • Home
    • রাজনীতি
    • বিশ্ব
    • বাণিজ্য
    • বিজ্ঞান
    • জাতীয়
    • বিনোদন
    • খেলা
    • টেক
    • স্বাস্থ্য

    © 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.